যুদ্ধবিরতি আলোচনাকারীদের অন-অ্যারাইভাল ভিসা দেবে ইসলামাবাদ

Date:

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ইসলামাবাদ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ভ্রমণকারীদের ক্ষেত্রে সব এয়ারলাইনসকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Pakistan welcomes all delegates including journalists from participating nations, traveling in relation to Islamabad Talks 2026. To this end, all airlines are requested to permit boarding to all such individuals without Visa. Immigration authorities in Pakistan will issue them… pic.twitter.com/mvWJyv2P4s

— Ishaq Dar (@MIshaqDar50) April 10, 2026

 

তিনি আরও জানান, পাকিস্তানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণকারীদের যাতায়াত সহজ করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কূটনৈতিক আয়োজন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

Popular

More like this
Related

মহাসড়ক নির্মাণের খেসারত কায়পুত্ররা দেবে কেন?

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর ইউনিয়নের একটি মর্মন্তুদ ঘটনা...

ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, লিটনের মন্ত্র ‘নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেট’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে টি-টোয়েন্টি সংস্করণে নামার আগে...

উচ্চাভিলাষী বাজেট: খরচ বইবে কে?

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের অভিঘাত, ব্যাংক খাতে সংকট, আইএমএফের...

‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মের শুটিংয়ের ফাঁকে তারকাদের আলাপচারিতা

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ির নাম আপনঘর।...