যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’সহ ৫৬ সাংস্কৃতিক স্থাপনার ব্যাপক ক্ষতি

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ‘তাজমহল’ বলে খ্যাত গোলেস্তান প্রাসাদসহ অন্তত ৫৬টি সাংস্কৃতিক স্থাপনা গুরুতর কাঠামোগত ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্থাপনার মধ্যে জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শনও রয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ–তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বিচার হামলায় এসব সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরান প্রদেশে সবচেয়ে বেশি ১৯টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতির মুখে পড়েছে।

এ ছাড়া, ইরানের কুর্দিস্তান প্রদেশের অন্তত ১২টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ইরানি কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ‘রোজ প্যালেস’ নামে পরিচিত গোলেস্তান প্রাসাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তেহরানের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত স্থাপনাটি দীর্ঘদিন ধরে ইরানের রাজকীয় অতীতের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

শাব্দিক অর্থে এই ‘ফুলের প্রাসাদ’ একসময় কাজার রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল। বর্তমানে যে স্থাপত্য কমপ্লেক্সটি দেখা যায় তার বেশিরভাগ অংশ গড়ে ওঠে উনিশ শতকে। সবুজ বাগান ঘিরে আটটি প্রধান ভবন নিয়ে গঠিত এই প্রাসাদে পারস্যের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে ইউরোপীয় নব্য-শাস্ত্রীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়।

২০১৩ সালে ইউনেস্কো গোলেস্তান প্রাসাদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং একে কাজার যুগের স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দেয়। শিল্প, স্থাপত্য, রাজকীয় আচার ও ইতিহাসের সংযোগস্থল হিসেবে এটি আজও ইরানি শিল্পী ও স্থপতিদের কাছে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার স্থান।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় গোলেস্তান প্রাসাদ ও তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারের মতো আরও কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে ইরান।

Popular

More like this
Related

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।আজ...

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি-নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা...

শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আঘা

অদ্ভুতভাবে রানআউট হয়ে সিদ্ধান্ত না মেনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন...

হবিগঞ্জের সুতাং নদীর মাছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য

হবিগঞ্জের সুতাং নদীর পানি ও মাছের দেহে আশঙ্কাজনক মাত্রায়...