যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তান

Date:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বলে দাবি করেছে পাকিস্তান।   

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শান্তি আলোচনার নিয়ে যে জল্পনা চলছে তা অপ্রয়োজনীয়। বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।’ 

তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৫ দফা প্রস্তাব দিয়েছে, যা ইরান বিবেচনা করছে।

তুরস্ক ও মিসরসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলো এ আলোচনায় সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন ইসহাক দার। 

এদিকে আলোচনায় উপসাগরীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ছয় আরব দেশের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর মহাসচিব জাসেম আল-বুদাই। 

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্র-ইরানের যেকোনো আলোচনা বা চুক্তিতে জিসিসি দেশগুলোকে অন্তর্ভুক্ত করা জরুরি।’

Popular

More like this
Related

স্বাধীনতা দিবসে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে...

ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে...

ইরানকে এখনই আলোচনায় বসতে হবে, পরে সুযোগ থাকবে না: ট্রাম্প

দেরি হওয়ার আগেই ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায়...

চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো, একটি চন্দ্রঘাঁটি তৈরি...