যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

Date:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় মূল্য গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

আজ মঙ্গলবার সিএনএন জানায়, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে জ্বালানির দাম।

গত এক মাসে গ্যাসের দাম গ্যালনপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। এক মাস আগে যেখানে গড় মূল্য ছিল ২ দশমিক ৯৮ ডলার, তা এখন ৪ ডলার অতিক্রম করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধির হার প্রায় ৩৪ দশমিক ৭ শতাংশ, যা ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা বা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময়কার মাসিক বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ তেলের দামের ঊর্ধ্বগতি। মার্চে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হতে পারে—এমন আশঙ্কায় তেলের দাম ২০২২ সালের জুলাইয়ের পর প্রথমবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মানদণ্ড ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০২ ডলারে অবস্থান করছিল বলে জানায় সিএনএন।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা পরিকল্পনায় কী আছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ও দ্রুত শান্তি আলোচনা শুরুর...

জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় মজুত সুরক্ষায় আরও ২...

জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছেন ভাড়ার মোটরসাইকেল চালকরা

খুলনার উপকূলীয় অঞ্চলে জেলা শহর থেকে উপজেলা, ইউনিয়ন কিংবা...

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল, অন্যদিকে...