যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাজ না করলে আলোচনার পথ খোলা আছে: পররাষ্ট্রমন্ত্রী

Date:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ কোনো বিপদে পড়তে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বুধবার ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদের প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে, বাংলাদেশে নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যা তাদের প্রত্যাশার বাইরে ছিল।’

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘আমি তাদেরকে (পল কাপুর) আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র জানিয়েছি সবার আগে বাংলাদেশ। আমরা আমাদের জাতীয় স্বার্থ বজায় রেখে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করব। তিনি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন যে আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে।’

‘আলোচনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে আগেও কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও আমরা একমত হয়েছি যে এখন সমাধানের দিকে তাকাতে হবে। তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন,’ বলেন খলিলুর রহমান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ‘এই চুক্তি হুট করে নির্বাচনের ৩ দিন আগে হয়নি। এক বছর আগে আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে কথা শুরু করি। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা আলোচনা চলে। শুরুতে আমরা ২০ শতাংশ ট্যারিফ সুবিধা পেয়েছিলাম। ৩১ জুলাই চুক্তি চূড়ান্ত হয়। নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি দলের প্রধানকে এ বিষয়ে জানানো হয়েছিল। তারা সম্মতি দিয়েছিলেন।’

‘চুক্তিতে এন্ট্রি ও এক্সিট ক্লজ আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এটি কার্যকর হয় না এবং চাইলে ৬০ দিনের নোটিশে বেরিয়ে আসা যায়। সুতরাং আমরা বাংলাদেশকে কোনো বিপদে ফেলিনি। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ইন্দোনেশিয়ার চুক্তির ভাষা খেয়াল করলে দেখবেন আমরা ভালো অবস্থানে আছি। এই চুক্তি “বাংলাদেশ ফার্স্ট” নীতির সঙ্গে মোটেও সাংঘর্ষিক নয়,’ বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘যদি কখনো মনে হয় চুক্তিটি কাজ করছে না, তবে তা আলোচনার মাধ্যমে পুনর্গঠনের পথ খোলা আছে।’

Popular

More like this
Related

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ১৫০

শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজ-ডুবির যাওয়ার ঘটনায় অন্তত ১৫০ জন...

বোর্ডের ভুলে বরিশালে সব এইচএসসি পরীক্ষার্থীই ‘মেয়ে’ হিসেবে নিবন্ধিত

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার নিবন্ধনপত্রে...

ইরানে নিহত বেড়ে হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে...

বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী ১৫ শতাংশ মার্কিন শুল্ক এ সপ্তাহে কার্যকর হতে...