যুক্তরাষ্ট্রের ‘নতুন প্রস্তাব’ পর্যালোচনা করা হচ্ছে, তবে আপস হবে না: ইরান

Date:

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করার কথা জানিয়েছে ইরান। তবে চলমান আলোচনায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তাও দিয়েছে দেশটি।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতির বরাতে আজ শনিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব এসেছে। তেহরান সেগুলো যাচাই-বাছাই করছে এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

কাউন্সিল আরও জানায়, আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফর করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের প্রতিনিধি দল ‘সামান্যতম আপস, পিছু হটা বা নমনীয়তা প্রদর্শন করবে না’ এবং তারা পুরো শক্তি দিয়ে ইরানি জাতির স্বার্থ রক্ষা করবে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কাজ করছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এ বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে কাউন্সিল জানায়, ‘পুরোপুরি যুদ্ধের অবসান এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলে  তদারকি ও নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ ইরানে তার তিন দিনের সরকারি সফর শেষ করেছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তেহরানকে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Popular

More like this
Related

আইফোন ডুয়ো: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিতে কী আছে

প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হয়েছে অ্যাপলের প্রথম...

৮০ ও ৯০-এর দশক যদি এতই চমৎকার হয়ে থাকে, তাহলে বর্তমানটা গড়ে তুলল কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ৮০ ও ৯০-এর দশকের নস্টালজিয়া।...

আওয়ামী লীগের সুবিধাভোগী লিডসের ব্যাংকআল্টিমাস নিয়ে টানাপোড়েন

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে অবসরপ্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমানকে...

সাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক...