যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

Date:

তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইল করা যাবে না।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে ইরান জানায়, ১৪ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর এর জবাবে তারা ওই জলপথে আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে। তেহরানের দাবি, এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। তবে তেহরান আবারও গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথটি বন্ধ করতে চায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের কিছু বাণিজ্যিক জাহাজ আজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে। বার্তায় বলা হয়, প্রণালিটি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই পদক্ষেপে হরমুজ প্রণালি খোলা আছে কি না ও চলাচলের জন্য নিরাপদ কি না—তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এদিকে ট্রাম্প জানান, তিনি দিনের শেষ দিকে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন।

 

 

Popular

More like this
Related

এআই কি শ্রমিকের বন্ধু হতে পারে, যা বলছেন কানাডীয় অর্থনীতিবিদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিছু কাজ থেকে মানুষকে সরিয়ে দিতে...

দুই ম্যাচ নিষিদ্ধ ইংল্যান্ডের কোয়ানসা

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল...

কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা...

উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে...