যারা তিনবার রাষ্ট্র চালনায় ব্যর্থ, তাদের ‘না’ বলব: মিয়া গোলাম পরওয়ার

Date:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ক্ষমতায় গেলে একটি দল জাতির কাপড় খুলে নেবে। ক্ষমতায় যাওয়ার আগেই ওই দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দু বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। তাদের কাছে এ দেশের জানমাল নিরাপদ নয়।’

আজ শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তিনবার যারা রাষ্ট্র চালনায় ব্যর্থ হয়েছে, তাদের আমরা “না” বলব। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের সংবিধান ও আইন তাকে অসীম ক্ষমতার অধিকারী করেছে। আমরা এই সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টেনে ধরেছি।’

এর আগে সকাল ১১টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজির নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার বলেন, ‘আমরা সবাই দেশের একটা পরিবর্তন চাই। কারণ ৫৪ বছর আমরা এই দেশের পরিবর্তন দেখি নাই। বিগত সময়ে তিনটি দলকে ক্ষমতায় দেখেছি। তারা এই দেশের উন্নয়নে কাজ করেনি। তারা শুধু দুর্নীতি করেছে। এ জন্য তিনটি দলকে না বলতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক পরে অনেক দেশ স্বাধীন হয়েছে। তারা আমাদের প্রশ্ন করে, তোমাদের দেশের কেন এই অবস্থা? কারণ তিনটি দলই সব কিছুতেই দলীয়করণ ছাড়া, দুর্নীতি ছাড়া কিছুই করেনি। বিচারব্যবস্থায় হস্তক্ষেপসহ সব কিছুতেই তারা দলীয়করণ করেছে। সিন্ডিকেট করে এ দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, দলীয়করণ করে তিনটি দলই নির্মমভাবে, ঘৃণ্যভাবে নিজেদের জনগণ থেকে বঞ্চিত করেছে। এই নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার আগে যারা এ দেশের মানুষকে হত্যা, নির্যাতন, অত্যাচার করে যাচ্ছে, তাদের এখনই রুখে দিতে হবে।’

জামায়াত নেতা আরও বলেন, ‘এ দেশে আর কত মানুষ জীবন দেবে? ৬ বছর বয়সী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এ দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। আর জীবন নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ডা. শফিকুর রহমানের দল জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করতে হবে। তথা চাঁদপুরের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।’

চাঁদপুর-৪ আসনের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মো. মাজহারুল ইসলাম এবং চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

Popular

More like this
Related

আন্দোলনের চতুর্থ দিন, ২৪ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার...

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে 'স্পেশাল ইন্টারভেনশন...

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক...

বরিশালে যাচ্ছেন তারেক রহমান, বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায়...