যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

Date:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীরহাজিরবাগ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজিরবাগ ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, ‘মীরহাজিরবাগ ঘুণ্টিঘর এলাকায় লেগুনা যাত্রী নামাচ্ছিল। তখন বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাহাদুরশাহ পরিবহন জব্দ ও চালককে আটক করা হয়েছে। লেগুনাটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে পথচারীরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে একজন চিকিৎসাধীন। আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত আজিজুল গেণ্ডারিয়া সতীশ সরকার রোডের বাসিন্দা, তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সাইফুলের বাসা গেণ্ডারিয়া এলাকায়, তিনি মোটর পার্টসের দোকানে চাকরি করতেন।

Popular

More like this
Related

ওসিকে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে গালিগালাজ করার...

মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: সোহেল রানা

সোহেল রানা—‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক এবং ‘মাসুদ রানা’...

গাজী মাজহারুল আনোয়ায়ের লেখা চলচ্চিত্রের ১০ কালজয়ী গান

বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতে গাজী মাজহারুল আনোয়ারের নাম শাশ্বত...

‘হাসছে’ জীবাশ্ম

নর্থাম্বারল্যান্ডের হলি আইল্যান্ডে হাঁটছিলেন ৬৪ বছর বয়সী ক্রিস্টিন ক্লার্ক।...