যশোরে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

Date:

যশোরের চৌগাছা উপজেলায় আলমগীর হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

আজ রোববার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, উপজেলার মশিলা লক্ষ্মণপুর বিজিবি ক্যাম্পের কাছে এলাকাবাসীর মারধরে আলমগীর গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

আলমগীরের বাড়ি একই উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামে। তার বাবা মৃত এরশাদ আলী।

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকাবাসী তাকে চোর সন্দেহে মারধর করে। আলমগীরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে ভর্তি করা হয়।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার অভিজিৎ রায় বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

Popular

More like this
Related

‎লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৮

লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত...

কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি...

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন...