ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

Date:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পাঠ করা হবে।

বিবিসি জানিয়েছে, ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট, যারা তাদের নিরাপত্তা দিচ্ছিলেন।

বিবিসি জানায়, মাদুরো ও তার স্ত্রীর পরনে ছিল কারাগারের পোশাক। এ সময় মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে ভেনেজুয়েলা সময় শনিবার ভোরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বিশেষ অভিযান চালিয়ে আটক করে মার্কিন বাহিনী।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত, তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ...

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে কামিন্সের ফেরার প্রত্যাশা অস্ট্রেলিয়ার

অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় অ্যাশেজ টেস্টেই মাঠে ফিরতে পারবেন...

ড্রামে খণ্ডিত মরদেহ: নিহতের বন্ধু জরেজসহ গ্রেপ্তার ২

ঢাকায় হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের...

আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে মঙ্গলবার দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...