মৌরিতানিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Date:

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসেই মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সূচি অনুযায়ী, কাতারে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’য় লড়াই করার কথা ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেই হাইভোল্টেজ ম্যাচটি বাতিল করা হয়েছে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বকাপ ধরে রাখার মিশনে দেশ ছাড়ার আগে ভক্তদের সামনে থেকে বিদায় নিতে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।’

আগামী ২৭ মার্চ আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মরক্কোতে ফিলিস্তিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মৌরিতানিয়ার। কিন্তু সেটিও সংঘাতের কারণে বাতিল করা হয়েছে।

এর আগে গুয়াতেমালার বিপক্ষে ৩১ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল আলবিসেলেস্তেদের। তবে ফিফার অনুমোদন না পাওয়ায় ওই ম্যাচটি বাতিল করতে হয়েছে। কারণ গুয়াতেমালা আগে থেকেই ইতালির মাটিতে আলজেরিয়ার বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত করে রেখেছিল।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে লিওনেল মেসি-লিওনেল স্কালোনিদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

Popular

More like this
Related

লিগ কাপ ফাইনাল ম্যান সিটির ‘সামর্থ্য প্রমাণের বড় পরীক্ষা’, বলছেন গার্দিওলা

গার্দিওলা মনে করেন, লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে লড়াইটি...

ফেনীতে যানবাহনের জটলায় বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় যানবাহনের জটলায় দ্রুতগতির বাসের...

কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় লেভেল ক্রসিংইয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...