মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

Date:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে ডি ব্লকের একটি টিনশেড বাসা প্রবেশ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবু ও কাশেমের ওপর হামলা চালায়।’

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মামুন বলেন, ‘কাশেম সম্প্রতি ওই এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তার জের ধরেই এই হামলা হয়েছে।’

হামলাকারীরা কাশেমের প্রতিবেশী বলেও জানান তিনি।

হামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাবুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের দাগ রয়েছে।

Popular

More like this
Related

শত শত ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে হাজারো মানুষ

পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে পুড়েছে রাজধানীর মহাখালীর কড়াইল...

বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে...

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি সোনার গয়না

মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের...