মোস্তাফিজসহ দ্য হান্ড্রেডের নিলামের তালিকায় ২৩ বাংলাদেশি

Date:

ইংল্যান্ডের ফ্র‍্যাঞ্চাইজি আসর ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এই তালিকায় সবচেয়ে বেশি ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে মোস্তাফিজুর রহমান-এর।

লন্ডনের পিকাডিলি লাইটসে আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই নিলাম। ​ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত শুক্রবার নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
​বাংলাদেশিদের মধ্যে ভিত্তিমূল্যের শীর্ষে থাকা মোস্তাফিজুর রহমান-এর দাম ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য লেগ-স্পিনার রিশাদ হোসেনের, যার পরিমাণ ৭৫ হাজার পাউন্ড। তালিকার বাকি ২১ জন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে।

​২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার এই লিগে খেলার সুযোগ পাননি।
​নিলামের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী আটটি দল তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা জমা দেবে। দলগুলোর সামগ্রিক আগ্রহের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রায় ২০০ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, যাদের নাম নিলামের টেবিলে তোলা হবে।

​নিলামে থাকা ২৩ বাংলাদেশি ক্রিকেটার:
​মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

Popular

More like this
Related

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী...

ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি...

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে চবিতে মানববন্ধন

সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক...

ফেব্রুয়ারি এলে কদর বাড়ে, সারা বছর অবহেলা

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গ...