মেট্রো স্টেশন থেকে গাঁজাসহ বাবা-মেয়ে আটক

Date:

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আট কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে এমআরটি পুলিশ।

আজ সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।

আটক দুজন হলেন—মাহাবুবুর হাওলাদার (৫০) ও তার মেয়ে সুমি (৩০)।

সোহেল চৌধুরী বলেন, শেওড়াপাড়া স্টেশনে দুজনের ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল।

তিনি আরও বলেন, দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Popular

More like this
Related

৩ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে কড়াইল বস্তি

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসেনি। আজ...

চালু হচ্ছে যুক্তরাজ্য-কানাডার নাগরিকদের বিনা ভিসায় চীন ভ্রমণের সুবিধা

যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য সুখবর নিয়ে এসেছে বেইজিং।...

হোবার্টের জয়ে রিশাদের দারুণ বোলিং

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের খেসারত দিতে হয়েছিল দলকে।...

সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি 'অবাস্তবিক ও বৈষম্যমূলক' দাবি...