মৃত্যুদণ্ডাদেশের পর হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি

Date:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি। এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়েছিল। তবে কোনো জবাব পাওয়া যায়নি।

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

একইদিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।’

এতে আরও বলা হয়, ‘দুই দেশের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা ভারতের রয়েছে।’

Popular

More like this
Related

সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বৈঠক, যা নিয়ে আলোচনা

সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের...

প্রায় পুরো আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

আগামী আইপিএলে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে 'সর্বোচ্চ সময়ের...

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামে এক যুবকের...

গাজা শান্তিরক্ষা মিশনে ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি ইন্দোনেশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য পরিকল্পনার’ অংশ হিসেবে গাজা...