মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

Date:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বসতঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে একটি বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—দক্ষিণ রাজানগর গ্রামের মিজান মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫) ও তার ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা বাড়িতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আমেনার স্বামী মিজান মিয়া পেশায় একজন দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Popular

More like this
Related

কোনো মুসলমানকে কাফের বলার অধিকার কারও নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয়...

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন...

সাতক্ষীরায় ৩২৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে...

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর...