মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

Date:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতরাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাকটিতে কাগজের তৈরি কার্টন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নির্বাপণে সক্ষম হন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নিনির্বাপণের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, তবে সম্পূর্ণ নির্বাপণ করতে প্রায় ৪৫ মিনিটের মত সময় লাগে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান।’

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।’

Popular

More like this
Related

ময়মনসিংহে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক...

ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন...

মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে...

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে...