মুখোমুখি বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র

Date:

পাকিস্তানকে সঙ্গে নিয়ে এক টেবিলে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাতে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে বিবিসি জানিয়েছিল, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা চলছিল। তবে এখন তিন পক্ষ সরাসরি মুখোমুখি বসেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের মধ্যে এই ত্রিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তিন পক্ষ এখন মুখোমুখি আলোচনা করছে।

হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

ডনের তথ্য অনুযায়ী, বৈঠকে ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের পক্ষে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এর পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও চলছে।

Popular

More like this
Related

ফুটবল ক্যাপিটালিজম: ৯০ মিনিটের খেলা যখন বিলিয়ন ডলারের ব্যবসা

এক সময় ফুটবলকে বলা হতো ‘গরিব মানুষের খেলা’। একটি...

চাঁদের পথেও রাইড-শেয়ার!

চাঁদে যাওয়ার স্বপ্ন এখন আর শুধু বড় বড় মহাকাশ...

চার বছরের চুক্তিতে রিয়ালে ডামফ্রিস

নতুন মৌসুমের দল গোছানোর কাজ অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ।...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের জন্য ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছে...