মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

Date:

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে প্ল্যাটফর্মটির কোনো সিরিজ।

‘জ্যাজ সিটির’ কেন্দ্রীয় চরিত্র জিমি রয়ের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো কাহিনি আবর্তিত হয়েছে তার চরিত্রকে ঘিরে। প্রকাশিত ঝলকে তাকে একাধিক ভিন্ন রূপে দেখা গেছে—কোথাও ধূসর রঙের সরু কাটের স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নৃত্যে মগ্ন।

জিমি রয় চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটিতে’ আরিফিন শুভ অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চার ভাষাতেই।

টিজারে দেখা যায়, সিরিজটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্প উঠে এসেছে এতে।

সিরিজটির পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও করেছেন সৌমিক সেন। তিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন।

এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা ও অমিত সাহাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...

আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক...