মুক্তিযুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা জামায়াত প্রার্থী, কারণ দর্শানোর নোটিশ

Date:

মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল সোমবার বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশটি জারি করা হয়।

নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, ধানের শীষের প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়। 

এতে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর ১৩/বিধি ১৬ ধারা লঙ্ঘনের আলোকে এ ধরনের প্রচারণা বিধিবহির্ভূত। 

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত তারিখে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে লিখিত বক্তব্য জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Popular

More like this
Related

কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে...

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট, বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না...

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি

সংবাদমাধ্যমের কার্যালয় থেকে রাতে ২১ জন কর্মীকে তুলে নেওয়ার...

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ রোববার পররাষ্ট্র...