মীরসরাইয়ে জমির বিরোধ নিয়ে হামলায় ৪ বছরের শিশু নিহত

Date:

চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নুরুল আবদুল্লাহ দক্ষিণ সোনাপাহাড় এলাকার নুরুল আলমের ছেলে।

মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশুটির বাবা নুরুল আলমের সঙ্গে প্রতিবেশী দ্বীন ইসলামের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জেরে সকাল ১০টার দিকে দ্বীন ইসলামের লোকজন নুরুল আলমের বাড়িতে হামলা চালায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।’

প্রথমে শিশুটিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করেন। চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিশুটি মারা যায় বলে জানান ওই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাদিম হায়দার চৌধুরী আরও বলেন, ‘আমরা অভিযোগ শুনেছি যে হত্যাকারীরা শিশুটিকে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলে। তবে আমরা এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তবে শিশুটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।’

নিহত শিশুর পরিবারকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Popular

More like this
Related

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় ৯৪ মামলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোর দায়ে...

মেহেরপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা (৫৫) নামের এক...

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা...

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই...