মিশরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮

Date:

মিশরের উত্তর পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই পেশায় জেলে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

এই দুর্ঘটনায় অপর তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) দিকে পোর্ট সাইদের দক্ষিণে অবস্থিত ’৩০ জুন অ্যাক্সিস হাইওয়ে’ নামের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

মিশরের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল-আহরাম এই তথ্য জানিয়েছে। 

আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন কৌসুলিরা। 

দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এগুলোতে দুইটি বড় মালবাহী ট্রাকের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পিকআপ ট্রাকটিকে দেখা যায়। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, পোর্ট সাইদের মাছের খামারে কাজ করার জন্য কয়েকজন জেলে ওই পিকআপে উঠেছিলেন। 

মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রতি বছর হাজারো মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার বেশিরভাগের নেপথ্যে ভারী ট্রাক ও মাইক্রোবাস।

বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের দুর্বল কাঠামো ও ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্ঘটনার সংখ্যা এত বেশি।  

Popular

More like this
Related

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১২...

প্রকৃতি ও মানুষের মঙ্গল কামনায় বট-পাকুড়ের বিয়ে

উৎসবমুখর পরিবেশে বিশ্বাস ও লোকাচারের এক অনন্য মেলবন্ধনে ঠাকুরগাঁওয়ে...

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য...

আদিবাসী ভাষা শিক্ষা শুধু কাগজে-কলমেই

সিলেট বিভাগে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু হলেও...