মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

Date:

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ রোববার ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যা এবং গুমের দুটি পৃথক মামলায় এই দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

এর আগে প্রসিকিউশন এই মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে দুটি আবেদন জমা দেয় বলে জানিয়েছেন আইসিটির প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

গত ২৬ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে মামুন খালেদকে এবং ২৪ মার্চ বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

Popular

More like this
Related

নিজেদের মতো সংবিধান ব্যাখ্যা করছে বিএনপি: নাহিদ ইসলাম

সংবিধানের ব্যাখ্যা নিয়ে বিএনপি সরকারের আচরণে দ্বিচারিতা রয়েছে বলে...

১১ জেলায় নতুন ডিসি

সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ...

নেপালে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে আজ রোববার গ্রেপ্তার করা...

ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করল হুতিরা

ইসরায়েলের দক্ষিণের বিভিন্ন অংশে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত...