মানিকগঞ্জে থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ

Date:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্বৃত্তদের আগুনে তাবেজ খান (৪৫) নামে এক বাসচালক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকালে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাবেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

সুমন বলেন, ‘তাবেজ দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসচালক। প্রতি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে রাখা হয়। এদিন চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাবেজ খান দগ্ধ হন।’

‘বাসচালককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়,’ বলেন তিনি।

Popular

More like this
Related

বাইসাইকেল কিকে গোল করে মুগ্ধতা ছড়ালেন রোনালদো

সবশেষ ফিফা উইন্ডো একদমই ভালো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। জাতীয়...

‘স্পষ্ট ব্যাখ্যা’ ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া...

ভেনেজুয়েলার পর কি ইরান, আলি খামেনি কি মস্কো পালানোর পরিকল্পনা করছেন

ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। এর...

বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর হওয়ার দাবি নাকচ করল পেট্রোনাস

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল...