মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

Date:

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সদর থানা-পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৩টার দিকে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি পশ্চিম সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। তারা স্মৃতিস্তম্ভের আশপাশে পড়ে থাকা গাড়ির টায়ার জড়ো করেন। এরপর টায়ারে পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতা পুলিশ আগুন নেভায়।

সকালে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ কালো রং ধারণ করেছে। আগুনে ভষ্মিভূত টায়ারের ছাই স্তম্ভের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক বলেন, এই ঘটনাকে আমরা পরিকল্পিত নাশকতা মনে করছি। যারা ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ করছে তারাই এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

আমোরিকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড

শঙ্কা ছিল অনেক দিন ধরে। শেষ পর্যন্ত তা সত্যি...

খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন আশা চিকিৎসকদের: ডা. জাহিদ

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির...

আলো-অন্ধকারের গোলকধাঁধায় নারী ফুটবল লিগ

দীর্ঘ দেড় বছর পর নারী ফুটবল লিগ শুরু হওয়াটা...

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা 

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার...