মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি শুক্রবার সন্ধ্যা থেকে

Date:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ক্যাম্পাসের ভেতরে বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সন্ধ্যা ৭টার মধ্যে নিজ নিজ আবাসিক হল বা কোয়ার্টারে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, জরুরি প্রয়োজনে কেউ বাইরে বের হতে বা প্রবেশ করতে চাইলে তাদের অবশ্যই সঙ্গে বৈধ পরিচয়পত্র এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা পাস রাখতে হবে।

শনিবার সকাল সাড়ে ৬টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এক মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। উপাচার্যের বাসভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে এই পদযাত্রা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ মিছিলের নেতৃত্ব দেবেন।

মিছিলটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে এবং সেখানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

 

 

Popular

More like this
Related

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই...

নারী এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাফুফের

এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত...

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক পর্যায়ে ফিরে...

বিভেদ ভুলে টিম হিসেবে কাজ করতে হবে: মির্জা ফখরুল

একটি সফল রাষ্ট্র বিনির্মাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত...