মাঠেই কোচের মৃত্যু, শোকে স্তব্ধ শরিফুলরা

Date:

সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মাঠে এসেছিলেন মাহবুব আলী জ্যাকি। নিয়ম মেনে নেমেছিলেন ওয়ার্মআপেও। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবেই মাঠে লুটিয়ে পড়েন ৬৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। তাৎক্ষণিকভাবে সিপিআর (প্রাথমিক চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রিয় কোচের এমন আকস্মিক বিদায়ে স্তম্ভিত ক্রিকেট অঙ্গন; বিশেষ করে তার শিষ্য পেসার শরিফুল ইসলাম যেন বিশ্বাসই করতে পারছেন না এই দুঃসংবাদ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে ঢাকার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জ্যাকি।

ম্যাচ শুরুর আগে ঢাকার ওয়ার্মআপ চলাকালীন ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মাঠে লুটিয়ে পড়লে হৃদরোগে আক্রান্ত হওয়ার সন্দেহে তাকে সিপিআর দেওয়া হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সহকারী কোচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এবার চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। বয়সভিওিক পর্যায় থেকেই তিনি জ্যাকির সান্নিধ্য পেয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলী জ্যাকি।

প্রিয় গুরুর এমন প্রয়াণ মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে শরিফুল লেখেন, ‘খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’

জ্যাকির প্রয়ানে শোন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার শেষ করার পর ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে যোগ দেন তিনি। কাজ করেছেন বিসিবির নানান স্তরে। 

খেলোয়াড়ী জীবনে কুমিল্লা জেলা দলকে প্রতিনিধিত্ব করা জ্যাকি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর মতো দলে খেলেছেন। 

Popular

More like this
Related

বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও...

পুরোনো অভ্যাসেই গেলো আরেকটি বছর, নতুন বছরে আবার নতুন আশা

বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আগের মতোই মাঠে আরও একটি মিশ্র বছর...

বিডিআর হত্যাকাণ্ডে আ. লীগ দলগতভাবে জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত...

রিজার্ভ থেকে ওমানের বিশ্বকাপ দলের নেতৃত্বে ওমান

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি...