মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

Date:

মাগুরায় গরু চুরির অপবাদ দিয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ইছাখাদা এলাকায় পিটুনির ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজত আকিদুল ইসলাম (৪৫) সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

গত ৫ মাস আগে তিনি সাইপ্রাস থেকে দেশে ফিরে ঢাকায় একটি সবজির আড়তে কাজ শুরু করেন বলে পরিবার জানিয়েছে।

ওসি আশিকুর রহমান বলেন, ‘সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রামে গরু চোর সন্দেহে আকিদুলকে ভোরে আটক করে পিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকালের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরিন ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৯টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে। পায়ে বড় আঘাত থেকে রক্ত ঝরছিল।’

নিহত আকিদুলের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের ছেলে সাইমন ডেইলি স্টারকে জানান, তার বাবা ৫ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন। তিনি ঢাকায় সবজির আড়তে কাজ করতেন। ঢাকা থেকে রাতের গাড়িতে রওনা দিয়ে ভোরে বাড়ি ফেরার সময় ইছাখাদা বাজারে নামলে পথে চোর অপবাদ দিয়ে তাকে পিটুনি দেয় স্থানীয় লোকজন। ইছাখাদায় নামার পর আকিদুল তাকে ফোন করে সেখানে যাওয়ার কথা বলেছিল, দাবি সাইমনের। 

তিনি বলেন, ‘গ্রামের কিছু লোকজনের সঙ্গে বাবার পূর্ববিরোধ ছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

নিহতের স্ত্রী অজিফা খাতুন বলেন, ‘আমার স্বামী গরু চুরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। রাতে আমাদের জানিয়েই ঢাকা থেকে মাগুরার বাসে উঠেছিলেন। ইছাখাদায় নেমে আমার স্বামী ফোন করে ছেলেকে যেতে বলে তাকে নিয়ে আসার জন্য। এর কিছুক্ষণ পর আমার স্বামীর ফোন থেকে আরেকটি কল আসে। মনিরুল নামের একজন ফোনে বলেন যে, আমার স্বামী নাকি গরু চুরি করে ধরা পড়েছে। তাকে ছাড়াতে হলে টাকা লাগবে। এরপর স্থানীয় বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করি। কোনো সুরাহা না পেয়ে সকাল ৮টায় পুলিশকে জানাই।’

ওসি জানান, মৃত আকিদুল প্রবাসী ও সবজি ব্যবসায়ী কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন।
 

Popular

More like this
Related

সীমান্তে আরাকান আর্মি ও রোহিঙ্গা গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু আইসিইউতে

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র...

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সিলেট হাওরে ঝুঁকিতে বোরো ফসল

সিলেট বিভাগের হাওর অঞ্চলজুড়ে ঘন কুয়াশা ও দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহে...

সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি...

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

পাবনার ঈশ্বরদীতে ১০৭ বিঘা জমির ওপর গড়ে ওঠা ৬৪...