ময়লা ফেলা নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা

Date:

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

আজ রোববার দুপুর ২টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার (২৫) জাহাঙ্গীর আলমের মেয়ে ও দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি লুৎফুর বলেন, ‘রোববার দুপুরে বাড়ির উঠোনে শিশুদের ব্যবহৃত একটি ডায়াপার ফেলা নিয়ে দুই সন্তানের মা ও অন্তঃসত্ত্বা ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সিয়াম তার ৪-৫ সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালায়।’

‘ফাহিমার চিৎকারে তার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও বোনের জামাই শাহজালাল এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে,’ যোগ করেন তিনি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Popular

More like this
Related

আজও ঢাকার ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির...

পটুয়াখালীতে এনসিপির ছাত্র সংগঠন ছেড়ে অর্ধশত নেতাকর্মী গণঅধিকার পরিষদে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ছেড়ে অর্ধশত...

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান...

জুলাই সনদে একাত্তরকে মুছে দেওয়ার বিষয়ে কোনো কথা নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার...