ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

Date:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কয়েকশ বছর পুরোনো একটি মাজার ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ শনিবার বিকেলে মাজারের খাদেম মো. সাইদুর রহমান এ মামলা করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মাজারে যান বেশ কয়েকজন ভক্ত। তারা দেখতে পান মাজারের মূল অংশের সীমানার দেয়াল ভেঙে পড়ে আছে। এছাড়া মাজারের ভেতরে বেশকিছু জায়গায় মানুষের মলমূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ওসি মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের দেয়াল ভাঙচুর করা হয়েছে। পলিথিনে গোবর ভরে মাজারে নিক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

Popular

More like this
Related

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে...

লোকে লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল...

এস জয়শঙ্কর ও সরদার আইয়াজ সাদিক ঢাকায়, সাক্ষাত করলেন তারেক রহমানের সঙ্গে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ...