ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানিতে ডুবে ২ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. বাবুল মিয়ার ছেলে মো. অলি আহমেদ ও মো. রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার। তারা চাচাতো ভাইবোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পানি গিয়ে জমা হয় এমন একটি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।’
‘একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন,’ যোগ করেন ওসি তানভীর।