ময়মনসিংহে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

Date:

ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

গ্রেপ্তাররা হলেন—পংকজ দে, রোমান মিয়া ও এমরান হোসেন। অভিযুক্ত চারজনের মধ্যে আমির হোসেন পলাতক।

ওসি রিপন চন্দ্র বলেন, ওই কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গত মঙ্গলবার ঢাকা থেকে রওনা হয়ে রাত সাড়ে ৯টার দিকে সে মুক্তাগাছার বাসস্ট্যান্ডে নামে। পরে প্রতিবেশী অভিযুক্ত পংকজ দের সঙ্গে তার দেখা হয়। পংকজ তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে পংকজ ও তার তিন সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি বলেন, পরদিন বুধবার সকালে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সন্ধ্যায় পংকজ, রোমান ও এমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রিপন চন্দ্র আরও বলেন, আসামিদের আদালতে সোপর্দ করার পর আদালত ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Popular

More like this
Related

ভেনেজুয়েলা কতদিন নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই ১৫ ফেব্রুয়ারি

২০২৬ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ১৫...

জুলাই সনদ বাস্তবায়নের ঐক্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয়...

যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ভেনেজুয়েলার ৩-৫ কোটি ব্যারেল তেল

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল...