মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

Date:

ঠাকুরগাঁও-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে ফখরুল জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।

তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে—এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, এই ব্যবস্থায় নারী-পুরুষ সকলেই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা চাই।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গম আলী এবং ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

ঢাকায় ২ ফ্লাইওভারে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

হাজারীবাগে তরুণকে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন নামে এক তরুণকে কুপিয়ে...

কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা হবে: ধর্ম উপদেষ্টা

দেশের কারাগার ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআনের তালিমের ব্যবস্থা করা...

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম...