মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

Date:

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই বাসাটি মামুনের না বলে জানিয়েছেন হাসানুর রহমান।

পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন  পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জানান এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

দুই দিনেই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে যত রেকর্ড-কীর্তি

মাত্র দুই দিনেই ইতি ঘটেছে ঘটনাবহুল ও রোমাঞ্চকর পার্থ...

যে ৪ প্রস্তাবে গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট।...

গ্র্যামি জিতে কৃতজ্ঞতা জানালেন ধর্মগুরু দালাই লামা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান...

মাদুরোকে তুলে নেওয়া ‘ডেল্টা ফোর্স’ কারা, কী করে তারা?

ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে...