মধ্যপ্রাচ্য সংকট: ১০২ ফ্লাইট বাতিলের তথ্য জানাল শাহজালাল বিমানবন্দর

Date:

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে আজ সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মধ্যপ্রাচ্যের মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট বাতিল হয়।

১ মার্চ মধ্যপ্রাচ্যের আরও ৪০টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের দুটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুটি, ফ্লাইদুবাইয়ের চারটি, কাতার এয়ারওয়েজের দুটি, সালামএয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) আটটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল।

২ মার্চ এ পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল  হয়েছে। এর মধ্যে ছিল কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের পাঁচটি, গালফ এয়ারের দুটি, ফ্লাইদুবাইয়ের চারটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট।

Popular

More like this
Related

হামজার দ্রুত প্রত্যাবর্তন: স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে...

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...