মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চার দেশের আলোচনা শুরু

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে শুরু হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী আলোচনা। ইতোমধ্যে তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

আজ রোববার বার্তাসংস্থা এএফপি ও পাকিস্তানের গণমাধ্যম ডন এর প্রতিবেদনে উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ  চার দেশের কূটনৈতিক তৎপরতার তথ্য। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই ইসলামাবাদে পৌঁছান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আর আজ বিকেলে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। 

 

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে পাকিস্তান দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে।

তেহরানের সঙ্গে ইসলামাবাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে, যা এই মধ্যস্থতার জন্য সহায়ক।

মুসলিম দেশগুলোর এই শীর্ষ কূটনীতিকদের চতুর্পক্ষীয় বৈঠকে হরমুজ প্রণালিসহ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে। 

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে এএফপি জানায়, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করলেও ট্রাম্পের দেওয়া ১৫ দফা প্রস্তাব জবাব ইতোমধ্যে ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে।

এর আগে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপ করেছেন। এ সময় সংঘাত থামাতে মধ্যস্থতার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানিয়েছেন পেজেশকিয়ান। 

 

শনিবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আলোচনা, কূটনীতি ও এ ধরনের আস্থা বাড়ানোর পদক্ষেপই সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ট্যাগ করে এই বার্তা দেন ইসহাক দার।

Popular

More like this
Related

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা মঙ্গলবার

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ ও...

‘অবসর ভেঙে কোহলির টেস্টে ফেরা উচিত’

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট...

কূটনীতির কথা বললেও স্থল হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

কূটনীতির কথা বললেও যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে...

জেলায় জেলায় হামের প্রকোপ

দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকটি জেলায় রোগটি বড়...