মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

Date:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ষষ্ঠ দফা হামলা চালাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তারা দাবি করেছে, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

তারা আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধারাবাহিক ও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেবে। তারা কঠোর পাল্টা জবাব দেবে।

Popular

More like this
Related

ইরানের স্কুলে হামলায় নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ‘নির্বিচার’ ক্ষেপণাস্ত্র হামলায়...

১৪ দিনের যুদ্ধে ইসরায়েলে আহত প্রায় ৩ হাজার

গত মাসের শেষ দিনে ইরানের বিরুদ্ধে যুগপৎ বিমান হামলা...

আবার টস জিতে বোলিংই নিল বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক...

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে...