মধ্যপ্রাচ্যে ‘সংঘাত’ বন্ধ চায় কাতার-সৌদি, আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার পর ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আজ শনিবার তাদের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা হয় বলে আল জাজিরা জানিয়েছে।

ফোনে দুই রাষ্ট্রপ্রধান যেকোনো ধরনের উত্তেজনা ‘অবিলম্বে বন্ধ’ এবং আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দেন।

কাতারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিন্দা জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে কাতারের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব পদক্ষেপে সম্ভাব্য সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন সৌদি যুবরাজ।

কাতারের আমির প্রতিবেশী হিসেবে সৌদি আরবের দৃঢ় অবস্থানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমিরাতের রাষ্ট্রপ্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদকেও ফোন করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে হামলা-পাল্টা হামলার মধ্যে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এক বিবৃতিতে বলেন, ‘হামলায় শুধু মৃত্যু, ধ্বংস ও মানবিক দুর্দশাই বাড়বে। আমি আজ সকালে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

‘সব সময় যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়,’ বলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের রক্ষায় আমি সবাইকে ধৈর্য্য ধরে আলোচনার টেবিলে ফিরে আসার অনুরোধ করছি।’

Popular

More like this
Related

ইরানে হামলা মনিটর করছেন ট্রাম্প, কথা বলছেন নেতানিয়াহুর সঙ্গে: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো থেকে...

‘ওয়েট অ্যান্ড সি’ মেসেজ পাঠিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর...

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী...

ইরানে হামলায় বৈশ্বিক তেলের বাজারে কী প্রভাব পড়বে

ইসরায়েলের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত বিশ্ববাজারে...