মধুপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ

Date:

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন।

আজ বুধবার এ সংঘর্ষের সময় ভাঙচুর চালানো হয় একটি বেসরকারি হাসপাতালে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী স্বপন ফকিরের পরিবর্তে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোহাম্মদ আলীর সমর্থকরা মধুপুর আনারস চত্বরে বিক্ষোভ করে। এতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্বপন ফকিরের সমর্থকরা ঘটনাস্থলে এলে, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন । 

সংঘর্ষের এক পর্যায়ে মোহাম্মদ আলীর সমর্থকরা স্বপন ফকিরের সমর্থক পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স এর মালিকানাধীন এশিয়া হাসপাতাল ভাঙচুর করে।

ওসি এমরানুর দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Popular

More like this
Related

পোস্টাল ব্যালটে গণভোটও দেবেন প্রবাসীরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করার...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২

ইউক্রেনে মঙ্গলবার রাতভর রুশ বাহিনীর হামলায় অন্তত ১২ জন...

তোরেসের হ্যাটট্রিকে টেবিলে অবস্থান শক্ত করল বার্সেলোনা

কিছু বুঝে উঠার আগেই গোল হজম করা বার্সেলোনাকে প্রথমার্ধেই...

জিটিসিএলের ৩১তম বার্ষিক সাধারণ সভা

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩১তম বার্ষিক সাধারণ সভা...