মজুদ থেকে দৈনিক ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে আইইএ

Date:

বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত মজুদ থেকে প্রতিদিন ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। 

সংস্থাটি জানিয়েছে, এটি ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত তেল মজুদ ছাড়ার সিদ্ধান্ত।

বুধবার আইইএর বরাতে বিবিসি জানায়, ৩২টি সদস্য দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে।

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বিবিসিকে বলেন, ‘বর্তমানে তেলবাজার যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তা আগে কখনো হয়নি। তাই সদস্য দেশগুলো জরুরিভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আমি খুবই সন্তুষ্ট।’

আইইএ জানিয়েছে, প্রতিটি সদস্য দেশের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত সময়সূচিতে এই জরুরি তেল মজুদ বাজারে সরবরাহ করবে।

সংস্থাটি আরও জানায়, এটি ষষ্ঠবারের মতো আইইএর সমন্বিত তেল মজুদ ছাড়ার সিদ্ধান্ত। এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ ও ২০২২ সালে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বর্তমানে আইইএর সদস্য দেশগুলোর কাছে ১ দশমিক ২ বিলিয়ন ব্যারেলের বেশি জরুরি তেল মজুদ রয়েছে। এর পাশাপাশি সরকারি বাধ্যবাধকতার অধীনে শিল্প খাতে আরও প্রায় ৬০০ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে।

Popular

More like this
Related

পিছিয়ে গেল উইমেনস বিপিএল

বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে...

ইরানের হুমকির পর সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মীদের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে...

রাউজানে বৌদ্ধ মন্দিরে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...