ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

Date:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ‘বিএনপি করেন, আমাকে ভোট দিয়েছেন বলে আপনাদের দুর্নীতি আর চাঁদাবাজির লাইসেন্স দেইনি।’

আজ সোমবার বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘একজন, দুজন, চারজন চাঁদাবাজি-দুর্নীতি করবেন, তার দায় বিএনপির ঘাড়ে, আমাদের ঘাড়ে, তারেক রহমানের ঘাড়ে এসে পড়বে। আমাদের ঘাড় এতটা শক্ত নয়। আমরা সেই ক্যানসার ছেঁটে ফেলবো। তাই সমাজের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাকে উপস্থাপন করুন।’

‘ভোটের কালি শুকানোর আগেই আমাদের প্রতিশ্রুতিগুলোর অনেকটা বাস্তবায়ন হয়েছে। আমরা শুধু কথার ফুলঝুড়ি ফোটাইনি। তারেক রহমান কথা দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকার নিচের কৃষি ঋণ মওকুফ করবেন। প্রথম কেবিনেট মিটিংয়েই দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে,’ বলেন তিনি। 

অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে প্রায় ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনেছি। অতি দ্রুত রাজনৈতিক বিবেচনা ছাড়াই বাংলাদেশের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।’

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি প্রত্যেকটি ধারা ভালো করে পড়ে, দেখে, বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করব।’

Popular

More like this
Related

ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা

গত ২২ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা...

রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ নেই গার্দিওলার

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগেই...

শহীদ মিনারের সামনে তরুণ হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব...

ট্রাফিক সিগন্যাল থেকে বিশ্বকাপের মঞ্চে: যেভাবে এলো হলুদ ও লাল কার্ড

ফুটবল মাঠে রেফারির পকেট থেকে হলুদ বা লাল কার্ড...