ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

Date:

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদালত জানান, প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি।

আদালত আরও জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

Popular

More like this
Related

আমরাও আশা করিনি খেলা পাঁচ দিনে যাবে: শান্ত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ বৃষ্টি ছাড়াই...

বাসে আগুন দিয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার পর...

দর্শক এখন ‘মৌ ভাবি’ বলেই ডাকেন: সুষমা সরকার

মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই সরব অভিনেত্রী সুষমা...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে...