‘ভূপাতিত’ মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

Date:

মার্কিন যুদ্ধবিমান এফ–৩৫ ‘ভূপাতিত’ করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। 

ইরানের সংবাদসংস্থা ফারস বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। 

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ‘ভূপাতিত’ মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রচার করেছে।

পুলিশের এক বিবৃতির বরাতে ওই চ্যানেলটি জানায়, ইরানের মধ্যাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে বিধ্বস্ত হতে পারে বিমানটি।

এছাড়া ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের পাইলটকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয় এবং আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 

পুলিশের বিবৃতির বরাতে এসব তথ্য জানায় চ্যানেলটি। 

এ ঘটনায় মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে, গত ১১ মার্চ ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস (আইআরজিসি) সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি এফ-৩৫ ফাইটার জেটে আঘাত করেছিল।

Popular

More like this
Related

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার...

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত...

লিভারপুলকে সহজেই হারালো পিএসজি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে সহজ...

দম সিনেমাটি আসলেই অন্যরকম হয়েছে: ডলি জহুর

বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর। জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা,...