ভাষণ দিচ্ছেন তারেক রহমান

Date:

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ বাসটি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পৌঁছায়।

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বাসটি সংবর্ধনা মঞ্চে পৌঁছায়। দীর্ঘ দিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে অপেক্ষমাণ লাখো নেতাকর্মী। বাসটি পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় জনস্রোত তৈরি হয়েছে। এখানে মঞ্চে উঠে তিনি জনতার উদ্দেশে ভাষণ দেবেন।

Popular

More like this
Related

জামায়াতের সঙ্গে এনসিপির জোটে ‘ভিন্নমত’, নির্বাচন করবেন না সামান্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় নাগরিক...

বাবাকে হত্যার পর অস্ত্রসহ থানায় হাজির ছেলে

রংপুরে বাবাকে জবাই করে হত্যার পর অস্ত্রসহ অভিযুক্ত ছেলের...

একুশে বইমেলা ও কিছু প্রশ্ন

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য...

ধর্ষণ, হত্যা ও নির্যাতন বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে শিশুরা: গবেষণা

ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা বাড়ায় বাংলাদেশে শিশুদের নিরাপত্তা...