ভারতের সঙ্গে ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

Date:

শুরুতে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশের তরুণরা। শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে লড়াই করে সমতা ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ একটি ড্র তুলে নিয়েছে লাল-সবুজের দল। তাতে সেমি-ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ গ্রুপ ম্যাচে ১-১ গোলে সমতায় শেষ হয় বাংলাদেশ ও ভারতের লড়াই।

গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে ড্র করেই রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান শিরোপাধারী ভারত। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত এবং ১৭তম মিনিটেই এগিয়েও যায় তারা। কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করেন বিষাল যাদব। শুরুতে কিছুটা চাপে থাকা বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে।

এই ম্যাচেও দলের ভরসার প্রতীক হয়ে উঠেন রোনান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলো ছড়ানোর পর এবারও গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখেন। তার নেওয়া দারুণ এক কর্নার থেকে দূরের পোস্টে ভলিতে গোল করে সমতা ফেরান আব্দুল ফাহিম।

ম্যাচজুড়ে ছিল শারীরিক লড়াই এবং উত্তেজনা। এক পর্যায়ে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বাংলাদেশ কোচ মার্ক কক্স এবং ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দী লাল কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা প্রাধান্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি। কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি বাংলাদেশও। তবে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে গুরুত্বপূর্ণ এই ড্র নিশ্চিত করে দলটি।

Popular

More like this
Related

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...

অফার সামলাতে না পেরে বন্ধ হয় নবীন ফ্যাশন, দাবি মালিক সমিতির

‘মব’ সৃষ্টি করে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের পোশাকের...

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের একমাস: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কতটা এগিয়ে ইরান?

গত এক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ...