ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ-সেমিনারে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

Date:

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো এবং স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থার অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দেশে বা বিদেশে ব্যাংক কিংবা আর্থিকপ্রতিষ্ঠানের অর্থায়নে অনুষ্ঠিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা নেয় বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহ করে—এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

তবে বিশেষ ক্ষেত্রে মানবসম্পদ বিভাগ-২ এর পূর্বানুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান বা অন্যান্য সংস্থার আয়োজিত দেশীয় সেমিনার কিংবা আলোচনা সভায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। তবে এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সম্মানী নেওয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এমন কোনো প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় সম্মানীর বিনিময়ে অংশ নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে হবে, বিশেষ করে যেখানে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বা কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Popular

More like this
Related

লটারি, বয়কট আর ফাঁকা মাঠে গোল: যেভাবে মিলেছে বিশ্বকাপের টিকিট

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়াটা যেকোনো জাতীয় দলের...

২৮ বছর পর আবার নার্গাজুন-টাবু জুটি

বলিউড অভিনেত্রী টাবুকে ২৮ বছর পর দক্ষিণী সুপারস্টার নার্গাজুনের...

ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে যারা থাকবেন

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেপি...

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করার...