বোয়িংয়ের উড়োজাহাজ লিজ নিতে আগ্রহী বাংলাদেশ

Date:

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। এ সময় এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয়পক্ষ বোয়িং ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি এভিয়েশন খাতে বর্তমান কার্যক্রমের প্রয়োজন মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পল রিগি বাংলাদেশকে বিশেষ করে বি৭৩৭ সিরিজের ন্যারোবডি উড়োজাহাজ লিজ দেওয়ার বিষয়ে বোয়িংয়ের আগ্রহ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী যত দ্রুত সম্ভব লিজ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন...

হামের পুনরুত্থান: প্রতিরোধযোগ্য মৃত্যুর দায় কার?

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নতুন নয়। তবে সম্প্রতি এর পুনরুত্থান...

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে দিতে হবে: শ্রমমন্ত্রী

দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মের...

মিরপুরে নিরাপদ পুঁজি কত— উত্তর জানা নেই মিরাজের

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড...