বুধবার সাধারণ ছুটির আওতায় থাকবে যেসব প্রতিষ্ঠান

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

একইসঙ্গে যা যা ছুটির আওতার বাইরে থাকবে তাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

সেগুলো হলো— 

জরুরি পরিষেবা। যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও তার কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না। 

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

Popular

More like this
Related

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

পটুয়াখালী শহরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ব্যাট ও...

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক...

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন...

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, ‘ফলস বুকিং’ নিষিদ্ধ

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট...