বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক।

শনিবার মিরপুরে অনুষ্ঠিত বর্তমান বোর্ডের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় উপস্থিত ছিলেন না ইশতিয়াক। তিনি ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশতিয়াক তার সহকর্মীদের জানিয়েছেন, গেম ডেভেলপমেন্ট বিভাগসহ নিজের দায়িত্ব পালনে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক। পরদিন তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

ইশতিয়াক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Popular

More like this
Related

প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিলেই কি নিরাপত্তা নিশ্চিত হবে, প্রশ্ন ইসি সচিবের

সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য...

বিশ্বকাপ না জিতলে গম্ভীরকে নিয়ে ‘কঠিন’ সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ...

পুরান ঢাকায় গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকার কয়েকটি গোডাউনে আগুন লেগেছে।ফায়ার...

বিশ্বকাপ মিস করাটা চরম হতাশার: সিমন্স

সবকিছু ঠিক থাকলে এই সময়ে ফিল সিমন্সের তুমুল ব্যস্ত...